শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের শীলখালী এলাকায় পিক-আপ গাড়ি তল্লাশি করে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক দুই

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় পিক-আপ গাড়ি তল্লাশি করে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় পিক-আপ থেকে দুই ইয়াবা কারবারি গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামি টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার বাসিন্দা মৃতঃ মন্তাজ এর ছেলে মোঃ ফিরোজ (৩৫) ও নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মোঃ ফয়সাল (২০)।

আজ বুধবার উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল মংগলবার গভীর রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছের মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে কসটেপ  প্যাঁচানো ২০ টি পোটলার মধ্যে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপ চালক মোঃ ফিরোজ ও হেলপার মোঃ ফয়সালকে।

বিজিবি জানায় ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়  উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়