শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে (১১ এপ্রিল) শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টের ঢাকা ইপিজেড ও শ্রীপুর এলাকায় প্রকল্পের নির্মাণ কাজ চলায় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তাঘেঁষা সব এলাকা সাভার এবং গাজীপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংকটাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোশাইদ, কুমকুমারি, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুর।

এ সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপও কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অসুবিধার জন্য ভোক্তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার আহ্বান জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়