শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরর রেলের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতে একজনকে আটক করেছেন রেলওয়ে পুলিশ

মিজান লিটন : চাঁদপুর রেলওয়ের কোট স্টেশন অফিস থেকে রেলের টিকেট বিক্রির সারে ৭ লক্ষ টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেয়ায় আলাউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩ টায় চট্টগ্রাম থেকে আগত রেলের অডিট টিম চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তা নিয়ে কোট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে এসে অফিস কক্ষে অডিট কার্যক্রম শুরু করেন। এই অডিট টিমের নেতৃত্বে ছিলেন,টিআইএ (লাকসাম)মঞ্জুরুল আহসান।এসময় তিনি চলতি বছরের জানুয়ারি-২৫ তারিখ থেকে-৫ এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকার হিসাবে গরমিল পান।  

চাঁদপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, কোট স্টেশন রেলওয়ে প্লাটফর্ম অফিস কক্ষে অডিট টিম হিসাব নিকাশে গরমিল পায়।প্রায় আড়াই মাসের হিসাবে ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা ব্যাংকে জমা না দিয়ে নকল ছিল বানিয়ে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করে তার ব্যাক্তিগত কাজে খরচ করে টিএলআর (অস্হায়ী) আলাউদ্দিন।এসময় আটক টিএলআর (অস্হায়ী) আলাউদ্দিেনর পিতা জানান,আমার ছেলে কোনো টাকা আত্মসাৎ করেনি। আমার ছেলে এখানে কাজ করে দেড় বছর ধরে। টাকা আত্মসাৎ করলে এখানে যে টিকেট মাষ্টারের দায়িত্বে রয়েছে হাবিব সেই কর্মকর্তা আত্মসাৎ করেছে।এখন সে আমার ছেলের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে।

তিনি আরো বলেন,আমার ছেলে যদি অপরাধী হয় তার চেয়ে বড় অপরাধী স্টেশন মাস্টার হাবিব। এই টাকা ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব ইস্টেশন মাস্টারের। অথচ আমার ছেলেকে ফাঁসানোর জন্য সব দায়ভার আমার ছেলের উপর চাপিয়ে দিচ্ছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর বলেন, কোট স্টেশন অফিস থেকে সরকারি টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেয়ায় আমরা একজনকে আটক করেছি। স্টেশন মাস্টার হাবিবুর রহমান এ বিষয়ে একটি এজহার দায়েরের প্রস্তুতি নিয়েছে। তারপরই আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।কিন্তু জনমনে প্রশ্ন এই টাকার দায়ভার সম্পূর্ণ স্টেশন মাস্টার হাবিবুর রহমানের উপর পরে,অথচ তাকে আটক না করে  টিএলআর (অস্হায়ী) আলাউদ্দিনকে একা কেন আটক করা হলো।
নিশ্চয়ই এখানে কোন গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়