শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে খালি গায়ে গামছা পড়ে কৃষক সেজে ডাকাত ধরলো পুলিশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশ ধারণ করে ঝুঁকিপূর্ণ এই অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান, যার সাহসিকতা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন সাহসী ও বুদ্ধিদীপ্ত অভিযানে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাকাতি মামলার আসামি কাওছার শেখ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে পৌরসভা ও ঢাকা-খুলনা হাইওয়ে এক্সপ্রেসপথে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নং-০৫, জিআর-৩২৪/২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অবস্থান নেয় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন, যাতে সন্দেহ এড়ানো যায়। পরে সঠিক সময় বুঝে কৌশলে কাওছারকে আটক করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তিনি গণমাধ্যমের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

গ্রেফতারকৃত কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা এবং দাউদ শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে এএসআই মো. আতাউর রহমান বলেন, “ওসি মিজানুর রহমানের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করি। কাওছার দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তাকে ধরতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়। অবশেষে সফলভাবে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়