শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে এক প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী দিলেন বিএনপি নেতা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ (জিডি) দায়ের করেছেন উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার।

বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে বিএনপি নেতা মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০/৪০ জন দুর্বৃত্ত তার অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পর তিনি অফিস থেকে বাইরে এলে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়। পরে তিনি তার ভবিষ্যত নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পেশ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মামুন ব্যাপারী জানান, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলো। গত ৬ এপ্রিল তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবিষয়ে তিনি জানতে ওই অফিসে যান। এ সময় উপজেলা প্রকৌশলীর সাথে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত কিছু ছেলে অশালীন আচরণ ও গালাগালি করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার দায়িত্ব নিলেও পরে আর তা সমাধা হয়নি।

ভুক্তভোগী উপজেলা প্রকৌশলী  ইনছাফুল হক সরকার জানান, চাকরি বিধি লঙ্ঘন,অশালীন আচরণ ও দায়িত্ব অবহেলার দায়ে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে উপজেলা ইঞ্জিনিয়ার ভীতির মধ্যে অফিস করছেন। যে কোন সময় হুমকি দাতারা তার উপর হামলে পরতে পারে বলে আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জিডি দায়েরের কথা স্বীকার করে জানান, আদালতের অনুমতি পেলেই তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়