শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার বাম পা ক্ষত-বিক্ষত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তেক শূণ্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে জহিরুল ইসলাম বলেন, সকাল ১০ টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় নাফ নদীর মিয়ানমার অভ্যন্তরে মো. সাদেক সহ আরও কয়েকজন মাছ ধরছিল। এক পর্যায়ে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে সাদেক নদীর কিনারায় কাদা মাটিতে লুটিয়ে পড়ে। এতে তার বাম পায়ের গোড়ালি ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পেয়ে উদ্ধার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত মো. সাদেককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানান, বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়