শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাস পর উৎপাদনে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীতে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন (আরপিসিএল-নোরিনকো) তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও উৎপাদনে ফিরেছে।

প্রায় তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়লা সংকট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিভিন্ন জটিলতার কারণে কিছুদিন আগে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে প্রথম ইউনিটও কার্যক্রম থেকে ছিটকে পড়ে।

বর্তমানে দ্বিতীয় ইউনিট চালু হলেও প্রথম ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ চলছে।

প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার থেকে দ্বিতীয় ইউনিট চালু করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুই ইউনিটই চালুর চেষ্টা চলছে।

পায়রা বন্দর সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির জন্য সর্বশেষ গত ১৯ মার্চ ‘ডেজার্ট ভিক্টোরি’ নামের কয়লাবাহী একটি মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখান থেকে লাইটারিং প্রক্রিয়ায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে আনার কার্যক্রম চলছে।

প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ৪৪০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) উৎপাদন শুরু করে এবং জুন মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে এখনো এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।

স্থানীয়দের ভাষ্য, বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছিল।

ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, কয়েক মাস বন্ধ থাকার পর আবার চুল্লিতে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে, এতে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় এই কেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়