শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন এস আর হালনাগাদ না হওয়ায় রেলের উন্নয়ন কাজে স্থবিরতা

এম আর আমিন, চট্টগ্রাম : বাংলাদেশ রেলওয়ের পূর্ত কাজের জন্য প্রণীত শিডিউল অব রেইটস (SOR) দীর্ঘদিন ধরে হালনাগাদ না হওয়ায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ রেটের কারণে পূর্ত কাজ বাস্তবায়নে দেখা দিয়েছে নানা জটিলতা।

সংশ্লিষ্ট ঠিকাদার বলছেন, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি না থাকায় কাজ বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

তাদের দাবি, নির্মাণ সামগ্রীর দাম, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও রেলের পূর্ত কাজের রেট পুরনো অবস্থাতেই রয়ে গেছে। ফলে ঠিকাদাররা লোকসানের মুখে পড়ছেন।  এতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ব্যাহত হচ্ছে।

এই প্রেক্ষাপটে দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন (বিআরসিএ)।

সংগঠনটি বলেছে, দ্রুত পদক্ষেপ না নিলে শুধু ঠিকাদাররাই নয়, রেলওয়ের চলমান কার্যক্রমও স্থবির হয়ে পড়তে পারে।

বুধবার (৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি তুলে ধরা হয়।

সংগঠনটির আহ্বায়ক শফিকুর রহমান স্বপনও সদস্য সচিব মোহাম্মদ শাহা আলমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মৌখিক ভাবে বারবার বলার পরেও "শিডিউল অব রেইটস" হালনাগাদ এর উদ্যোগ পরিলক্ষিত নয়। বাংলাদেশ রেলওয়ের শিডিউল অব রেইটস ২০২১ সালের পর আর হালনাগাদ করা হয়নি। অথচ অন্য সকল ডিপার্টমেন্টেরে তা হালনাগাদ করা হয়েছে। ইত্যেমধ্যে সকল প্রকার নির্মাণ সমগ্রীর বাজার মূল্য বহুগুণে বেড়ে গিয়েছে। শ্রমিকের মজুরী ও আগের তুলনায় অনেক বেড়েছে, সরকারী রেটেও শ্রমিকের মূল্য বাড়ানো হয়েছে। এমতাবস্থায় ২০২১ এর SR রেটে এখন কাজ করা কোনো ভাবেই সম্ভবপর নয়। তাই বাস্তবতার নিরিখে "শিডিউল অব রেইটস" হালনাগাদ করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

জরুরী ভিত্তিতে শিডিউল অব রেইটস হালনাগাদ করে রেলের চলমান কাজের গতি ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য  অনুরোধ জানান। 

অন্যদিকে সরকারি সংস্থা নিয়মিতভাবে তাদের শিডিউল অব রেইটস হালনাগাদ করলেও বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে তা সময়মতো করা হচ্ছে না। এতে একই ধরনের কাজেও রেটের বৈষম্য তৈরি হচ্ছে, যা ঠিকাদারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।

একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে পুরনো রেটে কাজ করা সম্ভব নয়। এতে যেমন কাজের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে, তেমনি আর্থিক ক্ষতির ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন, বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে দ্রুত SOR হালনাগাদ না করলে রেলওয়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও ধীরগতির হয়ে পড়বে। এতে সরকারের বৃহৎ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন,রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক শিডিউল অব রেইটস প্রণয়ন করা হলে রেলওয়ের পূর্ত কাজের গতি ও মান—উভয়ই বৃদ্ধি পাবে। 

চিঠির অনুলিপি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়