শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুরে বৈশাখী শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে ডিসি উদ্যানে জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোকজ মেলাটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে বিকেলে মেলা চত্বরের বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে বৈশাখের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে কবিতা পাঠ, ছড়া পাঠ, গান ও নাচ পরিবেশন করা হবে।

মেলায় আবহমান বাংলার লোকজ নানা পণ্য, হস্তশিল্প, লোকজ শিল্প, মুখরোচক নানা খাবারের দোকান, বাঁশ ও মাটির তৈরি জিনিসপত্রসহ বিভিন্ন শো-পিস ও পণ্য সামগ্রীর প্রায় ৪০ টি স্টল বসেছে। উদ্বোধনের পর থেকেই মেলায় ভিড় করেছে শিশু-তরুণসহ নানা বয়সের মানুষ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার প্রায় শতাধিক গ্রামে বিভিন্ন হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়