শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় সংসদ সদস্যের নির্দেশ অমান্য করে দিনদুপুরে অব্যাহত অবৈধ মাটি কাটার অভিযোগ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের কঠোর নির্দেশনা সত্ত্বেও অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকাশ্যেই চলছে মাটি কাটা ও বিক্রির এই অবৈধ বাণিজ্য, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু চক্র প্রশাসনের অনুমোদনের দোহাই দিয়ে কবরস্থান ভরাট ও পারকী পর্যটন এলাকার উন্নয়নের কথা উল্লেখ করছে। বিশেষ করে তুলাতুলী মৌজা থেকে টানেল সার্ভিস সংলগ্ন পর্যটন এলাকায় ভরাটের অজুহাতে দিনের বেলায় প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তবে এসব কার্যক্রমের বৈধতা নিয়ে স্থানীয়দের মধ্যে গুরুতর প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকর কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। সংসদ সদস্যের নির্দেশনার পর একবার একটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও, পরবর্তীতে তৎপরতা অনেকটাই থেমে যায়। ফলে অবৈধ মাটি কাটা কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, সংসদ সদস্যের সুস্পষ্ট নির্দেশনার পরও কীভাবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে পারে এবং এর পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না। এ বিষয়ে আনোয়ারা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন বলেন, অবৈধ মাটি কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করছেন আনোয়ারাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়