শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রেড গ্রাস’ নামে আমদানি, সোনামসজিদে ধরা পড়ল ৮ কোটি টাকার জাফরান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ‘রেড গ্রাস’ (লাল ঘাস) নামে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ জাফরান জব্দ করা হয়েছে। ‘তোহা তাসু কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান শুল্ক ফাঁকির উদ্দেশ্যে এসব জাফরান আমদানি করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জব্দ হওয়া এসব জাফরানের বাজার মূল্য আনুমানিক ৮ কোটি টাকা।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষার ফলাফলে রেড গ্রাসের নামে জাফরান আমদানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, গত ৪ এপ্রিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ‘রেড গ্রাস’ নামে পণ্যটি আমদানি করে ‘তোহা তাসু কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠান। পণ্যটি সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নমুনা সংগ্রহ করে কাস্টমস কর্তৃপক্ষ। সংগ্রহীত নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের পাঠানো হলে ১৩ এপ্রিল তা জাফরান বলে রিপোর্ট দেয়। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাসের নামে উচ্চমূল্যের জাফরান আমদানির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল ‘মেসার্স সূচি এন্টারপ্রাইজ’। বর্তমানে দেশে জাফরান কেজিপ্রতি ৪ থেকে ৫ লাখ টাকা দরে বিক্রি হয়। সে হিসবে আমদানি করা জাফরানের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান জানান, প্যাটস অব প্লান্টস নামে অনেকগুলো আইটেমের সঙ্গে একটা আইটেম ছিল ‘রেড গ্রাস’ ২০০ কেজি, যা জাফরানের মতো দেখতে। এই পণ্যটি রেড গ্রাস নামেই আমদানি করা হয়েছিল, যা ভারতে ‘পূজাপাট্টি’ নামে পরিচিত। কিন্তু পণ্যটি জাফরানের মতো মনে হওয়ায় তা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। ল্যাব টেস্টে এটি জাফরান হিসেবে চিহিৃত হয়েছে। বিষয়টি নিয়ে নথিপত্র কমিশনার বরাবর পাঠানো হয়েছে, সেখান থেকে আমদানিকারককে ডাকা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে আরও একাধিক পরীক্ষা নিরীক্ষা হবে।

বিসিএসআইআর-এর রাজশাহী গবেষণাগারের ফল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিভিশন ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, নমুনা পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পণ্যটি রেড গ্রাস নয় এবং তা জাফরান বলে প্রমাণ মিলেছে। রং কাছাকাছি হলেও দুটি আলাদা পণ্য। মাইক্রোস্কোপেও রেড গ্রাস নয়, তা জানা গেছে। সবমিলিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়