শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কাঁচাবাজারে আগুন : সবজির দামে নাভিশ্বাস, চাপে স্বল্প আয়ের মানুষ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কাঁচাবাজারে হঠাৎ করেই সবজির দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় তরকারি কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকট ও পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাবেই খুচরা বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমানে বাজারে আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই চড়া। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকায়, তবে পটল ১০০ টাকা, উস্তে (করলা) ৮০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা এবং ঝিঙে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, শসা, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দামও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ওঠানামা করছে।

বাজারে গিয়ে দেখা যায়, অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন। কেউ কেউ আবার একেবারেই না কিনে ফিরে যাচ্ছেন। নিম্ন আয়ের একাধিক ক্রেতা জানান, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে, তার ওপর সবজির এমন দাম বাড়ায় রান্নার তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন তারা।

কাঁচাবাজারের বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাব, তেল সংকট, পরিবহন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের কারণে পাইকারি বাজারেই দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। অনেকেই দাবি করছেন, বাজারে তদারকির অভাব থাকায় দামের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

অন্যদিকে, শুধু সবজিই নয়—মাছ, মাংস, ডাল ও ভোজ্যতেলের দামও বেশ চড়া। ফলে সামগ্রিকভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, বাজার মনিটরিং জোরদার করা এবং কৃষকদের উৎপাদন সহায়তা বাড়ানো হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

স্থানীয় ভোক্তারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য কেনা দিন দিন কঠিন হয়ে উঠবে।

এ ব্যাপারে ফরিদপুরের কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ বলেন, “বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। আমরা মনে করি, বাজারে কার্যকর তদারকি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে। দ্রুত প্রশাসনের সমন্বিত পদক্ষেপ জরুরি।”

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, শীতকালীন সময় শেষ হয়ে যাওয়ায় অনেক পন্য পুরনো কিংবা নতুন বাজারে আসছে, সেজন্য দাম কিছুটা বেশি রয়েছে। তবে, ১৫ দিনের মধ্যে এই দামটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

তিনি আরও বলেন, "বাজারে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিয়মিত বাজার মনিটরিং জোরদার করছি। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।”

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, আমরা কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়