শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অবৈধ ডিজেল বিক্রির দায়ে জরিমানা, ২৫০০ লিটার জ্বালানি উদ্ধার

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অবৈধভাবে ডিজেল বিক্রি ও মজুদের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, কুমিল্লার তথ্যের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে কালিকাপুর বাজারে ‘সূর্যমুখী’ নামীয় একটি এজেন্সির বিরুদ্ধে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এজেন্সির বাইরে তেলের গাড়ি রেখে ‘জনপ্রিয় ট্রেডার্স’-এর মাধ্যমে কোনো বৈধ চালান বা মেমো ছাড়াই ডিজেল বিক্রি করা হচ্ছিল বলে জানা যায়।

এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ‘জনপ্রিয় ট্রেডার্স’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

এ সময় অভিযানকারী দল প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলামে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে বুড়িচং উপজেলার ভরসার বাজার এলাকার মেসার্স জিসান ফুয়েল স্টেশনের স্বত্বাধিকারী মো. আব্দুস সালামের কাছে জনসম্মুখে নিলামের মাধ্যমে ২ লাখ টাকায় জব্দকৃত ডিজেল বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়