শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার আলো

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

এই উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধন করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—রমিজ উদ্দিন লন্ডনী, এমএম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, দিলারা শিরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী।

উদ্বোধনী বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল খননের মাধ্যমে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়