শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত ও সার সিন্ডিকেট ভাঙ্গার দাবি ডিলারদের

ঠাকুরগাঁও প্রতিনিধি : কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সারের সিন্ডিকেট ভাঙতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের সার ডিলাররা।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে এসব কথা বলেন বিএডিসি সার ডিলাররা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে সার ডিলাররা বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সার একটি গুরুত্বপূর্ণ উপকরন। যা ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব। বিএডিসির বীজ ও সার ডিলাররা ফসল উৎপাদনে সহযোগী মাধ্যম হিসেবে কৃষকের দোরগড়ায় সার পৌছে দিয়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারী মূল্যে সার পাবেন, তাছাড়াও থাকবেনা কোন সিন্ডিকেট।

কিন্তু বিএডিসির ডিলাররা কোনরকম ইউরিয়া ও বেসরকারীভাবে আমদানীকৃত নন ইউরিয়া সারের বরাদ্দ পায় না। যা শুধুমাত্র বিসিআইসি ডিলাররা পেয়ে থাকে। ফলে সার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানীর শিকার ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সিন্ডিকেটের ফলে কৃষকরা সার পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে।

তারা বলেন ,বিএডিসি সার ডিলাররাও বড় ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বিএডিসি ডিলারদেরকে নন ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া ও আমদানীকৃত নন ইউরিয়া সার বরাদ্দের মাধ্যমে সরবরাহ হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে কোনরকম হয়রানী ছাড়া ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ডিলার আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম, সংগঠনটির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি তহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কৃষক ফেরদৌস আলমসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলারবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়