শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতদিয়ায় নিলামে ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো দুই বিশাল কাতল মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে দুইটি বিশাল আকৃতির কাতল মাছ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাজারের দুটি আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা যায়, একটি কাতলের ওজন ছিল ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ১৮ কেজি। নিলামে বড় মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৬২ হাজার ৭০০ টাকায় এবং অন্যটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

সম্রাট শাজাহান শেখ দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার একটি মৎস্য আড়তের মালিক। তিনি জানান, এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে। মাছটি বিক্রি হয়ে যাবে। তাছাড়া পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়।

এর আগে শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। ভোরে জাল তোলার সময় তাদের জালে বড় আকারের দুটি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া মাছ বাজারে এনে ওজন ও নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

বড় আকারের মাছ দুটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ব্যবসায়ীরা জানান, পদ্মার মাছ স্বাদে ভালো হওয়ায় এ ধরনের বড় মাছ দ্রুত বিক্রি হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়