শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে হত্যা, রক্তাক্ত অবস্থায় রাতভর লাশের পাশে বসে শিশু আবির!

ভোলার সদর উপজেলায় এক ওমান প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘাতকেরা ওই প্রবাসীর আট বছর বয়সি ছেলেকেও কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায়। ভীতসন্ত্রস্ত শিশুটি মায়ের নিথর দেহের পাশে রক্তাক্ত শরীরে বিভীষিকাময় এক রাত অতিবাহিত করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (৪০)। তার স্বামী আল আমিন দীর্ঘ বছর ধরে ওমানে প্রবাসী।

পুলিশ ও স্বজনরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা আল আমিনের ঘরে ঢুকে নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে। মায়ের পাশে থাকা ৮ বছরের শিশু আবির বিষয়টি টের পাওয়ায় তাকেও কুপিয়ে জখম করা হয়। আবির ভয়ে ঘরের বাইরে গিয়ে প্রতিবেশীদের ডাকার সাহস পায়নি। ফজরের আজানের পর চারদিকে আলো ফুটলে সে ছুটে গিয়ে প্রতিবেশীদের ডেকে মায়ের হত্যাকাণ্ডের কথা জানায়। তখনো তার সমস্ত শরীর থেকে জখমের রক্ত ঝরছিল। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
 
শিশু আবিরের অভিযোগ, প্রতিবেশী জামাল মেম্বারের ছেলে জিহাদ তার মাকে হত্যা করেছে। আবির দেখে ফেলায় তাকেও কুপিয়ে জখম করে। পরে জিহাদ তারা (মা-ছেলে) দুজনেই মারা গেছে ভেবে চলে যায়। এদিকে শিশু আবির যার বিরুদ্ধে অভিযোগ করেছে, তার বাবা জামাল মেম্বার একদিন আগেই মারা যান এবং শুক্রবারই তার দাফন সম্পন্ন হয়। একই রাতে জিহাদ এমন একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার অভিযোগে হতবাক হয়েছেন স্থানীয়রা।
  
স্থানীয় ইউপি মেম্বার রাজিব জানান, আল আমিন প্রায় ১৫ বছর যাবৎ ওমানে আছেন। তার স্ত্রী নাসিমাও কিছুদিন ওমানে ছিলেন। এলাকায় তাদের কোনো শত্রুতার বিষয় তার জানা নেই। তিনি এই হত্যাকাণ্ডের ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। এলাকাবাসী ও নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার কারণ উদ্ঘাটন ও বিচার দাবি করেছেন।
 
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ নিহত নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মো. জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা করবে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবে। নিহত নাসিমার স্বামী আল আমিন দীর্ঘ বছর ওমান প্রবাসী। তাদের দুইজন সন্তান আছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়