শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই

ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীর অলোকার মোড় এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কোমল রক্ষিত (৪৫), যিনি বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া থানাধীন ১৪ এপিবিএন-এ কর্মরত।

ঘটনাটি গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় বোর্ড চেয়ারম্যানের বাসভবনের পাশে ঘটে। গুরুতর আহত অবস্থায় কোমল রক্ষিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৫টি সেলাই পড়েছে এবং তিনি বর্তমানে ৮ নং ওয়ার্ডে  চিকিৎসাধীন রয়েছেন।

আহত কোমল রক্ষিত জানান, শ্বশুরের মৃত্যুর পর তার শাশুড়ি নিজের নামে থাকা জমি তার স্ত্রী ও শ্যালিকার নামে দলিল করে দেন। পরবর্তীতে ওই জমিতে তিনি নিজ খরচে একটি বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। তবে স্থানীয় দীপক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি ও ভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, কর্মস্থল দূরে হওয়ায় নিয়মিত এলাকায় আসতে পারতেন না। বিষয়টি সমাধানের জন্য ছুটি নিয়ে রাজশাহী এলে ভাড়াটিয়ার সঙ্গে কথা বলার সময় দীপক তার ওপর হামলা চালায়। তার হাতে থাকা প্রায় ৩-৪ পাউন্ড ওজনের একটি তালা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে দীপকের দুই ভাই প্রশান্ত ও প্রদীপ লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শিরোইল ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) এএইচএম সিরাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কথা বলার একপর্যায়ে তিনি কিছুটা উচ্চস্বরে প্রতিক্রিয়া জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়