শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরআন অবমাননার অভিযোগে ফরিদপুরে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পবিত্র কুরআন শরিফ অবমাননার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সচেতন নাগরিকবৃন্দ, ফরিদপুর” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলফাডাঙ্গা উপজেলার প্রদীপ পাল নামীয় একটি ফেসবুক আইডি থেকে কুরআন শরিফ অবমাননাকর পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে এবং সমাজে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এস এম রাকিবুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান সজল, সালমান রহমান পিয়াল, সহ-মুখপাত্র মাশরাফি আফ্রিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ নিয়ে এমন অবমাননাকর কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা জরুরি, যাতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি না হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ফরিদপুরের পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়