শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ”উন্নয়ন হোক সবার তরে, ”মাঠ রেখে ওভারপাস গড়ে’ এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় যশোর- ঝিনাইদহ মহাসড়কের ধারে অবস্থিত অত্র বিদ্যালয়ের সন্মুখে ওই মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগন অংশ নেয়।

বারবাজার বাসীর আয়োজনে, ওই মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা – খলনা মহাসড়কের প্রস্তাবিত ৬ লেন মহাসড়কটি নির্মাণের ফলে হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠটি ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। ভূমি অধিগ্রহনের কবলে মাঠটি এখন বিলিন হবার পথে। এজন্য রাস্তা সংস্কারের জমি অধিগ্রহন থেকে এলাকার একমাত্র খেলার মাঠটি বাচাতে হবে। তারা মাঠটি রক্ষায় বিকল্প হিসেবে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন, বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুধীজন মাহাবুব রহমান, তাহমিদ হাসান ও তানিম শাহারিয়ার প্রমুখ। 

মানববন্ধনে হাট বারবাজার বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়