শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পরিত্যক্ত বস্তায় ১৪ কেজি গাঁজা

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

১৮ এপ্রিল শনিবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জানা যায়, শনিবার সকালে গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গেলে বিলের পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত বস্তাটি থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়