শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ও সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

জেলায় ৫উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প ১১১১টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।

‎​লালমনিরহাট সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৬ জনের শরীরে হামের উপস্থিতি (পজেটিভ) নিশ্চিত হওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং হাম-রুবেলা বিষয়ক মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন, ​অতিরিক্ত জেলা প্রশাসক মো. রকিবুল হাসান, ​ডা. সিফাত জাহান নজরদারি ও টিকাদান কর্মকর্তা, ​ডা. কামরুল হাসান প্রিন্স, ​জেলা তথ্য অফিসার সৌমিক রায়।

‎এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়