শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মুখোশ পড়ে ডাকাতিকালে খুলে গেল মুখোশ, আটক ১

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় মুখোশ পড়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে লুটে নেয় অন্তত সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল। ডাকাতিকালে মুখোশ খুলে যাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে ডাকাত সন্দেহে আল-আমিন (৩২) নামে একজনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর বাড়িতে ওই ডাকাতি সংগঠিত হয়। ভোরের মধ্যেই পরচঙ্গা গ্রাম থেকে আল-আমিনকে আটক করা হয়। সে ওই গ্রামের আলী মিয়ার ছেলে। ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান-  রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে লুটে নেয় নগদ দেড় লক্ষ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদী রিয়াল, ১টি আইফোন, ২টি এনড্রয়েড ফোন। এতে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হই।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আল আমিন নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান- ডাকাতির খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

মুখোশধারী ডাকাদল ডাকাতিকালে একজনের মুখোশ খুলে যাওয়ায় ভূক্তভোগী পরিবার আল-আমিনকে সনাক্ত করেন। ভূক্তভোগী পরিবারের তথ্যমতে আল-আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার। আটক আল-আমিনকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠায়। আমরা তার রিমান্ডের আবেদন করেছি। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়