শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকতে জুতা হারানোকে কেন্দ্র করে পর্যটককে বেধড়ক মারধর, আটক ২

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সৈকতের বালুচরে এ ঘটনা ঘটে।

এতে মো. এনাম (২৮) নামে এক পর্যটক গুরুতর আহত হন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাপাছড়ি গ্রামের আকছার আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, পিকনিকে আসা একদল পর্যটক দুপুর সাড়ে ১২টার দিকে তিনটি টিউব ভাড়া নেন। সমুদ্রে গোসল করতে যাওয়ার আগে তারা নিজেদের জুতা টিউব পরিচালনাকারীদের কাছে রেখে যান। গোসল শেষে ফিরে এসে তারা দেখতে পান, রাখা তিন জোড়া জুতার মধ্যে এক জোড়া নেই।

এ নিয়ে টিউব পরিচালনাকারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার ও টিউব পরিচালনাকারীরা সংঘবদ্ধ হয়ে পর্যটকদের ওপর হামলা চালান। এসময় তারা পর্যটক এনামকে বালুচরে ফেলে বেধড়ক মারধর করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা প্রশাসনের বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আহত এনামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, হামলায় এনামের গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত মো. রুবেল (১৮) ও মো. শাকিল (১৮) নামে দুই ঘোড়াওয়ালাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়