শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে কৃষকদের একদিকে বাম্পার ফলনের আশা, অন্যদিকে বৈরী আবহাওয়ার ভয়

জামাল হোসেন খোকন ,জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। আকাশে মেঘ জমলেই বাড়ছে তাদের উৎকণ্ঠা। ধান কেটে ঘরে তোলা না পর্যন্ত যেন স্বস্তি মিলছে না কারও।

উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিজুড়ে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে। আর মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যেই পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।

ভালো ফলনের আশা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।

কৃষক শাহ আলম  বলেন, “ডিজেল সংকটের কারণে সেচ দিতে কিছুটা সমস্যা হয়েছে। তবুও আল্লাহর রহমতে ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ঝড়-বৃষ্টি নিয়ে খুব টেনশনে আছি। ধান ঘরে না তোলা পর্যন্ত এই দুশ্চিন্তা কাটবে না।”

অন্য কৃষক  সবুজ মিয়া জানান, “২ বিঘা জমিতে ধান চাষ করেছি। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল এনে সেচ দিতে হয়েছে। আর এক সপ্তাহ পর ধান কাটার উপযুক্ত হবে। এখন বৈশাখ মাস, ঝড়-বৃষ্টির সময়—তাই ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত।”

ধানচাষি  লাভলু মিয়া বলেন, “সপ্তাহখানেক পর থেকেই মাঠে পুরোদমে ধান কাটা শুরু হবে। একসাথে ধান কাটতে গেলে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তার ওপর আবহাওয়াও অনিশ্চিত—সব মিলিয়ে দুশ্চিন্তা বাড়ছে।”

উপজেলার আরও অনেক কৃষকই একই ধরনের শঙ্কার কথা জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “এবার উপজেলায় ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও খুব ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন সম্ভব হবে। ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত কর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছেন।”

সব মিলিয়ে, বাম্পার ফলনের আশার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা—দুইয়ের মাঝেই দোলাচলে দিন কাটছে জীবননগরের কৃষকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়