শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলের জলাবদ্ধতা নিরসন ও খাল খনন হচ্ছে

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলাধীন মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বড় বিল, মধ্য বিল ও উত্তরের বিলের জলাবদ্ধতা নিরসনে ও পানিতে নিমজ্জিত বোরো ফসল রক্ষা, ভাস্করখিলা থেকে মাইজখাপনের পাচধা পর্যন্ত খাল খননের উদোগ নিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ।

জানা গেছে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কয়েক শত বছরের প্রাচীন ভাস্করখিলা বিলে কয়েক হাজার হেক্টর জমিতে রোপিত বোরো ফসলের ধান তলিয়ে যাওয়ার আশংকা দেখা দেয়ায় ও গুটি কয়েক ব্যক্তি অপরিকল্পিত ফিসারী খননে বিলে জলাবদ্ধতা সৃষ্টি ও বোরো ফসলের ধান তলিয়ে যাওয়ায় বিলের ক্ষতিগ্রস্ত চাষীরা মংগলবার সকালে মানববন্ধন করে প্রতিবাদ জানান। খবর পেয়ে উপজেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ ঘটনাস্থলে ছুটে আসেন এবং চাষীদেরকে অভয় দেন বিষয়টি দেখবেন। পরে বিলের শামীমের খননকৃত ফিসারী পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনের আদেশ দেন। একই সাথে বিলের পাচধা খালের উৎস মুখের বাধ ভেংগে দেওয়ার নির্দেশ দেন এবং চাষীদের দাবীর মুখে খালটি পুন খননের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার জয়নাল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ভুমি সহকারী কর্মকর্তা জূতির্ময় রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমন,বিএনপি নেতা সোহরাব উদ্দিন, এনামুল হক বাবুল,কৃষক দল নেতা জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও নুরুদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, ইউপি সদস্য মাহতাব উদ্দিন,খায়রুল ইসলাম, চাষী মাহবুব আলমসহ কয়েক শতাধিক ক্ষতিগ্রস্ত চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়