শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাবতলীর মঞ্চে রসিকতা করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এক স্বতঃস্ফূর্ত ও হাস্যরসপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।

অনুষ্ঠানের বক্তব্য পর্ব চলাকালে মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে প্রধানমন্ত্রী হালকা রসিকতার সুরে বলেন, ‘এ ভাই চুপ করতে হবে, না হলে তোরা বক্তব্য দে আমি যাই। আমি এখনও খাইনি, নামাজও হয়নি। এখনও জনসভা আছে, অন্য প্রোগ্রাম আছে। তারপর আবার ঢাকায় ফিরতে হবে।’

তার এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়। অনেকেই করতালি দিয়ে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এরপর অডিয়েন্স থেকে কেউ কেউ মঞ্চের উদ্দেশে অনুরোধ করেন, ‘ভাই, অন্তত দুই ঘণ্টা কথা বলুন।’ এ কথায় প্রধানমন্ত্রীও হেসে ফেলেন। পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সেটা সম্ভব না। আমি আবার আসবো।’

মঞ্চে উপস্থিত জোবাইদা রহমানকেও এ সময় স্বামীর পাশে হাসিমুখে বসে থাকতে দেখা যায়। সমাজকল্যাণমন্ত্রীসহ অন্যান্য অতিথিরাও পুরো ঘটনাটি উপভোগ করেন।

স্থানীয়রা বলছেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যেও এমন স্বাভাবিক ও হাস্যরসপূর্ণ মুহূর্ত উপস্থিত মানুষের মধ্যে ভিন্ন এক অনুভূতি তৈরি করে। অনেকের মতে, এই দৃশ্যটি পুরো দিনের সবচেয়ে আলোচিত অংশে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়