শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষক পেল সার ও বীজ

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে চলতি অর্তবছরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, ভার্মি কম্পোস্ট এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৫-২৬ অর্থবছরের আওতায় আমতলী উপজেলায় ১২ হাজার কৃষকদের মধ্যে ৫ কেজি করে উফশী আউশ ধানের ৬০ হাজার কেজি ধানবীজ, ১২ হাজার কৃষকদের মাঝে ১০ কেজি করে  ১লক্ষ ২০ হাজার কেজি এমওপি সার এবং ১২ হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে  ১লক্ষ ২০ হাজার কেজি ডিএপি সারসহ মোট ২লক্ষ ৪০ হাজার কেজি সার বিতরন করা হয়েছে। এছাড়া ৬০ জন কৃষকে ২০১টি গোলপাতা গাছের চারা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় কৃষি প্রনোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অঅমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়