শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে কালীগঞ্জে কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখ ক্ষেত চষে দিল সন্ত্রাসীরা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। প্রতি বছর তিনি নির্ধারিত লিজের অর্থ পরিশোধ করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে আখের চাষ করে ভালো ফলনের আশায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার সেই স্বপ্ন ভেঙে যায়।

তার অভিযোগ, স্থানীয় শিবনগর গ্রামের শাকিল, বিষু ও বড় মনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি ছেড়ে দেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বৈধভাবে লিজ নেওয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

নান্নু বলেন, ঘটনার দিন সকালে তারা সংঘবদ্ধভাবে আমার জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে ৪ বিঘা জমির আখ চষে নষ্ট করে দেয়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। মিলের ঋণ ও ধারদেনা করে চাষ করেছি, এখন আমি দিশেহারা।

তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ক্ষেত নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়