শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী, অতঃপর...

মানিকগঞ্জের সিংগাইরে প্রটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। কেন্দ্র পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ জানতে পারেনি।

পরিদর্শনের সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন মন্ত্রী। এরপর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট অবস্থান করে সেখানে ৬টি কক্ষ পরিদর্শন করেন। এরপর শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, ওসি মাজহারুল ইসলাম ও কেন্দ্র সচিব মাহফুজুল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়