শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে আসা যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জোয়ারের পানিতে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীতে এক যুবকের মরদেহ ভেসে আসে। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ থাকার খবর স্থানীয় পুলিশকে অবহিত করে। খবর পেয়ে নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকে ও খবর দেওয়া হয়েছে।  ঘটনাস্থল নোয়াখালীর অর্ধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়