শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৩০৭ শিক্ষার্থী

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে জেলার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও নকল, বিশৃঙ্খলা কিংবা বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের নজরদারি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ শাখায় ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

প্রথম দিনের অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৯২ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে ১৭৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করে। অভিভাবকদের মাঝেও ছিল উদ্বেগ ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী স্বস্তি প্রকাশ করেন এবং প্রশ্নপত্র তুলনামূলক সহজ হয়েছে বলে জানান।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী বলেন, “আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি। কোথাও কোনো বহিষ্কার বা নকলের ঘটনা ঘটেনি। খুবই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার বাকি দিনগুলোতেও একইভাবে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে ভালো ফলাফল অর্জন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়