শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন : পানিসম্পদ মন্ত্রী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

তিনি আরও বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর পদে পদে তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বিএনপি নির্বাচিত হয়েছে মাত্র দুই মাস। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান-মেম্বার যারাই আছেন, অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ নেই। ডিপার্টমেন্টসহ সবাই-মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকী।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুইজন-তিনজন করে প্রার্থী হয়ে যাবেন- কিন্তু নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে। যে-কোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান বা মেম্বার হন- বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে হালকা করে দেখার কোন সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধির নির্বাচনের সাথে আমার-আপনার সকলের ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি যদি ভালো হয় সমাজব্যবস্থাও ভালো হবে, ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাবো। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়