কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৪ হাজার ১০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার করেছে । শনিবার (২৫এপ্রিল) দুপুরে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন তাদের জিজ্ঞাসাবাদ করলে মোটর সাইকেলে লুকিয়ে রাখা ইয়াবা জব্দ করা হয়।
ইয়াবা ও মোটরসাইকেল সহ গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের বাজার ঘাটা, বড় বাজার এলাকার মৃত আলম মিস্ত্রি ও জরিনা বেগমের পুত্র জাহেদুল ইসলাম (২৪), এবং কক্সবাজার সদরের কলাতলী, ১২নং ওয়ার্ড এর চন্দ্রিমা মাঠ এলাকার ডাঃ বোরহান উদ্দিন ও আয়েশা বেগমের পুত্র মোঃ ইউনুছ (২৮)।
বাঁশখালী থানা পুলিশ জানান,সন্দেহভাজন দু,জনকে জিজ্ঞাসাবাদে ইয়াবা সাথে থাকার কথা স্বীকার করে । মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন।