শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:২২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবজাতককে ‘জ্বীনে’ নিয়ে যাওয়ার দাবি বাবার, সকালে পুকুরে মিলল মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪৫ দিন বয়সী এক নবজাতককে রাতে ‘জ্বীন’ নিয়ে যাওয়ার দাবি করেছেন বাবার। পরে, সকালে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুটির মরদেহ। 

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তরের শাশিয়ালী গ্রামে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরে, খবর পেয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির নাজির হোসেনের (বাবা) স্ত্রী রহিমা বেগম (মা) শুক্রবার  রাত তিনটার দিকে বাথরুমের উদ্দেশে ঘর থেকে বের হন। ফিরে এসে তিনি দেখেন, ৪৫ দিন বয়সী শিশু ইমন মিজি বিছানায় নেই।

এসময় মা তার সন্তানের খোঁজ করলে, জবাবে শিশুটির বাবা জানান, কালো বোরখা পরা জ্বীনের মতো দৃশ্যমান এক নারী এসে তাদের সন্তানকে নিয়ে গেছে।

তাৎক্ষণিক তারা ও বাড়ির অন্য সদস্যরা শিশুটিকে খোঁজতে শুরু করেন। পরে, শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায় বলে দাবি করেন তারা।   

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়