শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের নাফ নদী থেকে দুই নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই নৌকা সহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নাফ নদীর মোহনায় ঘোলার চড় এলাকায় মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার থেকে স্পীড বোট যোগে এসে তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন এসময় পালিয়ে আসা অন্য জেলেরা। 

ধরে নিয়ে যাওয়া সাত জেলে হচ্ছে, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার আহমেদ আলী(৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম(২০), নুরুল আবসার(১৮), নয়াপাড়া এলাকার আব্দুর রহমান(৪৮) সাব্বির আহমদ(৪০) গুড়া মিয়া(৬৫) আব্দুল মোতালেব (৩৮)। 

এঘটনার প্রত্যক্ষদর্শী জেলে শাহপরীরদ্বীপের জাহাঙ্গীর আলম, ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার ১৫-২০টি নৌকা নাফ নদীর ঘোলার চর এলাকায় বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করছিল। হঠাৎ মিয়ানমারের দিক থেকে দুইটি স্পীড বোট যোগে আরাকান আর্মির সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ওই দুইটি নৌকা ধরে নিয়ে যায়। ধরে নেয়ার সময় তাদেরকে মারধর করতে দেখেছে বলে জানান তিনি। 

নয়াপাড়া মৎস্যঘাটের সভাপতি কেফায়েত উল্লাহ জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ বিজিবি ক্যাম্পে জানিয়েছেন। তবে বিজিবি কিংবা টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়