শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে অটোরিকশার যাত্রীবেশে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন পুলিশের এক সদস্যকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

আটক সজীব বেপারী (২৩) ঢাকা জেলার ধামরাই থানার নান্নার এলাকার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) কনস্টেবল পদে কর্মরত সদস্য।

লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যায় বিজিবির মরিচ্যা চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা যানবাহনে নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি অটোরিকশা সেখানে এলে থামিয়ে তল্লাশী করা হচ্ছিল। এসময় গাড়ীতে থাকা এপিবিএন পুলিশের লগো সম্বলিত টি-শার্ট পরিহিত এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

“ পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। “

তিনি বলেন, “ আটক ব্যক্তির কাছে এপিবিএন পুলিশের কনস্টেবল পদে কর্মরতের পরিচয়পত্র পাওয়া গেছে। সে উখিয়ায় দায়িত্বরত ৮ এপিবিএন কর্মরত। “

এব্যাপারে ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। 

তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করার প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়