শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিমন হত্যা: বাবার কান্না, ‘শুধু জানতে চাই কেন তাকে মারলো’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিহতের ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা জহুরুল হক। তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন আর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করছেন।

সোমবার (৪ মে) বিকেল ৩টা ১২ মিনিটে নিহত লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবায় পৌঁছায়। পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে তাকে শায়িত করা হবে।

নিহতের বাবা জহুরুল হক বলেন, ‌‘আমি চাই শুধু আমার ছেলের জন্য নয়, এদেশের প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। তাকে কেন হত্যা করা হলো, তার কারণটা শুধু জানতে চাই।’

ছেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি কখনো আমার ছেলেকে কষ্ট দিইনি। তাকে কোনোদিন একটা থাপ্পড়ও মারিনি, শুধু মুখে শাসন করেছি। তাহলে তারা কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে মারলো?’

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত জামিল আহমেদ লিমন ও আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টি শেরিফ অফিস জামিলের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে। তারা জানান, দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়