শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মো: আরিফুল ইসলাম ইমনের ছেলে (বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার বসবাসরত) মো: বাধন হোসেন সৌরভ (২১) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন গ্রামের (র‌্যাব অফিসের পাশে) নাজিম উদ্দিনের ছেলে  মো: পলাশ (২৪)। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।  

গতকাল ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সোয়া ১ টায় রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ৩ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সৌরভের ভাড়া বাসা থেকে সৌরভের হেফাজতে থাকা একটি লাল রংয়ের চোরাই বাজাজ 125 CC Discovery মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সৌরভের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পলাশের শুশুর বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছে। 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি , নাটোর সদরে ১টি এবং রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি মামলা চলমান রয়েছে। এছাড়াও, পলাশের বিরুদ্ধে নাটোর সদরে ১টি,  রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি , আরএমপি’র শাহমখদুম থানায় ১টি এবং কাশিয়াডাঙ্গা থানায় ১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়