শিরোনাম
◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ জন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৯ জন তরুণ-তরুণী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি।

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীর অনেকেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা কোনো তদবির ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা চাকরির সুযোগ পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারগুলোর মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।

কুড়িগ্রামে এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করবে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, মেধাবী ও দক্ষদের চাকরি হয়েছে। আগামীতে নিয়োগপ্রাপ্তরা “দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়