শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোলার ধান,ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব।

গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে কাবুলের পুরো বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।তবে কি ভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি কাবুলসহ এলাকাবাসী। কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকান্ডের সময় কাবুল দাড়িয়া অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলো বলে জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই।ওখানে বসে খবর পাই যে আমার ঘরে আগুন লেগেছে।সাথে সাথে বাড়ী এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়েগেছে। ঘরের ধান,চাল,আসবাবপত্র,নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  কৃষক কাবুল।তবে কি কারনে আগুন লেগেছে তা বলতে পারেননি এই কৃষক।

কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করি। তবে ততক্ষনে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়