শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

কুমিল্লায় নগরীতে একটি ভবনের বারান্দার গ্রিলে আটকে থাকা এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ সোমবার (১১ মে) বিষয়টি আলোচনায় এলেও ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুরে।

সোমবার রাতে জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নগরীর আদালত এলাকার পূর্ব পাশে ব্যবসায়ী ফয়সাল আহমেদের বাসায়।

ভাইরাল হওয়া ভিডিওতে, তিনতলা ভবনের নিচতলার গ্রিলে আটকে থাকা এক যুবককে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। ওই যুবক গ্রিল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং আশপাশের লোকজন তাকে ‘চোর’ বলে দাবি করছেন।

আটক যুবকের নাম মারজান আহমেদ জিহাদ (২০)। তিনি নগরীর ইয়াসিন মার্কেট এলাকার বাসিন্দা।

ওই ভবনের ভাড়াটিয়া আইনজীবী জাহিদ চৌধুরী বলেন, জিহাদ চুরি করতে আসেননি। দীর্ঘদিন ধরে আদালত এলাকায় বিয়ে করতে আসা ছেলে-মেয়েদের টার্গেট করে একটি চক্র জিম্মি  করে। পরে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। রোববার দুপুরে এক ছেলে ও এক মেয়ে বিয়ে করতে ওই বাসায় আসেন। তাদেরকে অনুসরণ করে জিহাদও সেখানে যান এবং বাইরে তার আরও কয়েকজন সহযোগী ছিল বলে ধারণা করা হচ্ছে।

আইনজীবী জাহিদ চৌধুরী আরও বলেন, গতকাল রোববার ছেলে-মেয়ের বয়স কম হওয়ায় আইনগতভাবে বিয়ে সম্ভব নয় বলে জানানো হয়। এ সময় জিহাদ তাদের বিষয়ে কথা বলতে ওই বাসায় যান। পরে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নার্ভাস হয়ে পালানোর চেষ্টা করেন। দরজা বন্ধ থাকায় গ্রিল দিয়ে বের হতে গিয়ে আটকে যান জিহাদ।

ভিডিওতে জিহাদকে কেন চোর বলা হচ্ছিল—এ প্রশ্নে স্থানীয়রা জানান, সম্প্রতি কুমিল্লা নগরীতে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক রয়েছে। এ কারণেই প্রথমে অনেকেই তাকে চোর সন্দেহ করেছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আটকের পর জিহাদকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়