শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় দিনব্যাপী কর্মশালা দেড় ঘণ্টায় শেষ!

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় অনিয়ম ও সময় স্বল্পতার অভিযোগ উঠেছে।

কাগজে-কলমে দিনব্যাপী কর্মশালার কথা থাকলেও বাস্তবে তা মাত্র দেড় ঘণ্টার মধ্যেই শেষ করা হয়েছে। এছাড়া দুপুরের খাবারের পরিবর্তে নামমাত্র নাস্তা দিয়ে বাজেট বরাদ্দে নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা তাসনীম জাহান সভাপতিত্ব করেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত চিঠিতে এটিকে ‘দিনব্যাপী কর্মশালা’ উল্লেখ করে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অংশগ্রহণকারীদের উপস্থিত হতে সাড়ে ১১টা বেজে যায়। পরে অত্যন্ত তড়িঘড়ি করে আলোচনা শেষ করে মাত্র দেড় ঘণ্টার মাথায়, অর্থাৎ দুপুর ১টার মধ্যেই পুরো অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

একটি দিনব্যাপী কর্মশালায় সাধারণত উন্নতমানের মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকার কথা থাকলেও এ কর্মশালায় তার কোনো ব্যবস্থা ছিল না। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ জন অংশগ্রহণকারীকে দুপুরের খাবারের পরিবর্তে দেওয়া হয় একটি কলা, একটি সিঙ্গারা ও একটি ড্রাই কেক। এছাড়া উপহারসামগ্রী হিসেবে দেওয়া হয় একটি কলম, একটি ছোট নোটপ্যাড, একটি ফাইল এবং নগদ ৭০০ টাকা সম্মানী (অনারেরিয়াম)।

কর্মশালার সময়সীমা ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলার গ্রাম আদালত কো-অর্ডিনেটর বদিউজ্জামান অভিযোগ এড়িয়ে যান। তিনি বলেন, বাজেট সল্পতা থাকলেও “কর্মশালাটি সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে।” তবে দেড় ঘণ্টার অনুষ্ঠানকে কীভাবে ‘দিনব্যাপী’ বলা যায়—এমন প্রশ্নের জবাবে তিনি এটিকে “দুই ঘণ্টার কর্মশালা” বলে উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, তিনি কর্মশালার উদ্বোধন শেষে ভূমিসেবা মেলাসহ অন্যান্য পূর্বনির্ধারিত সভায় ব্যস্ত হয়ে পড়েন। তবে আয়োজকদের অন্তত ভালো মানের ভারী নাস্তা দেওয়ার নির্দেশনা ছিল বলে জানান তিনি। পরে অংশগ্রহণকারীদের এমন হালকা নাস্তা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়