শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে জামায়াতের উপজেলা, পৌর ও ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষনার পর শহর গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার ফেষ্টুনে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ এখনো স্থানীয় সরকারের অধিন উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়নি। তারপরও আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা। ইতিমধ্যে দলটির উপজেলা ও পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তাদের প্রার্থীদের নাম ঘোষনা করেছে।

যা লিফলেট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নির্বাচনী এলাকার মধ্যে গাছে গাছে ফেষ্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে। উল্লেখ্য, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনেও প্রায় এক বছর আগে দলটি তিন শ’ আসনে তাদের দলীয় এমপি প্রার্থীদের নাম ঘোষনা করেছিল। এতে তারা সফলতাও পেয়েছেন বলে মনে করেন অনেকে। এদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং এনসিপি, গনঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম ছাড়াও নিষিদ্ধ আ’লীগের থেকে এখনো কোন প্রার্থীর নাম ঘোষনা করেনি। কিন্তু, তারপরও দলীয় পদ পদবি ব্যবহার করে একাধিক ব্যাক্তি আগাম ভোটের প্রার্থীতায় পোষ্টার ব্যানার টানিয়ে দোয়া ও গন সংযোগ চালিয়ে যাচ্ছেন।  

কালীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় সুত্রের বরাতে জানায়, দলটির সকল কর্মকান্ডই কেন্দ্রিয় জামায়াতের সিদ্ধান্ত ও নির্দ্দেশনা মোতাবেক পালন হয়ে থাকে। এরই অংশ স্থানীয় সরকারের আগামী সকল নির্বাচনও। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পরই দলটি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে তিনটি পদে একক তিনজন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। চেয়ারম্যান পদে- দলটির উপজেলা শাখার সাবেক আমির মাওঃ ওলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপজেলা শাখার আমির আব্দুল হক ও ভাইস (চেয়ারম্যান মহিলা) মহিলা বিভাগীয় সেক্রেটারী নাজেরা খাতুন এবং পৌরসভার মেয়র পদে- জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ লুৎফর রহমানকে দলীয় প্রার্থী ঘোষনা করেছে। অপরদিকে এ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদে লড়তে ১১ জনের নাম ঘোষনা করেছে দলটি। তারা হলেন- ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে মাওঃ আলিনুর রহমান, ২নং জামাল ইউনিয়নে-মোস্তাফিজুর রহমান বাবলু, ৩নং কোলা ইউনিয়নে  মোক্তার হোসেন, ৪নং নিয়ামতপুর ইউনিয়নে মাওঃ মনিরুজ্জামান মিঠু, ৪নং সিমলা-রোকনপুর ইউনিয়নে এরশাদ আলী, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, ৩নং রায়গ্রাম ইউনিয়নে আশরাফ আলী,  ৮নং মালিয়াট ইউনিয়নে আহসান হাবিব, ৯নং বারবাজার ইউনিয়নে আরশেদ আলী পাতা, ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আব্দুস সবুর মৃধা ও ১১ নং রাখালগাছী ইউনিয়নে শফিকুল ইসলাম।

আগামী উপজেলা নির্বাচনে জামায়াতের ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মাওঃ ওলিয়ার রহমান বলেন, দল আমাকে প্রার্থীতার কথা জানিয়ে আগাম ভোটের প্রস্তুতি নিতে বলেছেন। এ হিসাবেই তিনি ভোটের মাঠে নেমে গনসংযোগ করছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতিতে দলের থেকে পোষ্টার ও ফেষ্টুন টানানো হয়েছে। তিনিসহ দলের নেতাকর্মীরা সাধারন ভোটারদের সাথে করছেন শুভেচ্ছা বিনিময় ও দোয়া প্রার্থনা।  

দলটির থেকে ভোটের আগাম প্রার্থীতার বিষয়ে জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলিতে অংশ নিতে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাংগাঠনিক সিদ্ধান্ত মোতাবেক আগাম প্রার্থী ঘোষনা দিয়েছেন। তিনি নিজেও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ পদের) প্রার্থী। দলের সিগন্যাল পেয়েই অনেকেই আগাম প্রচার প্রচারনায় নেমেছেন বলে জানান তিনি। 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাংসদ সদস্য ও জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওঃ আবু তালেব বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সমাজে সুশৃংখল রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনে এমপি প্রার্থী সিলেকশন ও সাংগাঠনিক সকল কর্মকান্ডের সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রিয় পরিষদ থেকে। কিন্তু, স্থানীয় সরকার পর্ষায়ের নির্বাচনে দলটির জেলা উপজেলা কমিটি প্রার্থী চুড়ান্ত করেন। এ হিসাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষনা করেছেন দলটি। তিনি বলেন, দলের সিদ্ধান্তেই কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদে তাদের দলীয় প্রার্থী ঘোষনা দেওয়ায় মাঠে নেমেছেন।

তবে, পৌর মেয়র পদের আপাতত সাম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা দিলেও এটি পরিবর্তনও হতে পারে বলে যোগ করেন তিনি। তিনি আরো বলেন, এ উপজেলার ন্যায় সারাদেশেও দলটি আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়