শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবেনা : জেলা প্রশাসক

আজিজুল ইসলামঃ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) যশোরের বাঘারপাড়ায় এ মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।

মেলাকে উৎসবমুখর করে তুলতে এদিন উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকেই ঢাক ঢোল বাজিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়। বেলা পৌনে ১২ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশেক হাসান উপস্থিত হলে ফুল দিয়ে স্বাগত জানান আয়োজকরা। এসময় বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালি থেকে বেরিয়ে জেলা প্রশাসক আশেক হাসান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক । উদ্বোধন শেষে উপজেলা চত্বরে নির্মিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদর্শন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী, বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী সবজি,ফল ও মসলা জাতীয় ফসল উৎপাদন সংক্রান্ত মোট ১৫ টি স্টল বসে। বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,’ নিরাপদ শাকসবজি চাষ করতে হবে। বিষ মুক্ত সবজির জন্য বাঘারপাড়া সমাদৃত। এধারা অব্যাহত রাখতে সৎ থাকতে হবে, সততা রাখতে হবে। অতি লাভের আশায় দ্রুত ফলন বাড়ানোর জন্য শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবে না। মোহাম্মদ আশেক হাসান বলেন, বাঘারপাড়ার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা আছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন

হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক কৃষাণীবৃন্দ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়