শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে গ্রাহকদের মানববন্ধন 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ইসলামী ব্যাংকে আবারও নতুন করে এস আলমের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাংকটি ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। তারা বলেন, যদি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এস আলম গ্রুপকে নতুন করে ইসলামী ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। ব্যাংকের সচেতন গ্রাহকরা কখনো তা মেনে নেবেনা।

রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের চক বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।

‘ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা’, ‘ইসলামী ব্যাংকের ওপর অবৈধ হস্তক্ষেপের চক্রান্ত বন্ধ করা’, ‘ব্যাংক থেকে লুটকৃত অর্থ ফেরত আনা’, ‘ব্যাংক লুটেরাদের ফেরার পথ বন্ধ করা’, ‘প্রকৃত মালিকদের মালিকানা ফেরত দেয়া’ এবং জনবল নিয়োগে ভারসাম্য রক্ষা-করার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা তাদের বক্তব্যে আরও বলেন, ইসলামী ব্যাংকে নতুন করে এস আলমের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাংক ধ্বংসের পাঁয়তারা করছে। তাদেরকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। নতুবা আবারও ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ নিজেদের পকেটে ঢুকিয়ে নেবে। এ সময় মানববন্ধন থেকে ব্যাংক লুটেরাদের পুনর্বাসন না করে বিচারের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়