শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ধানের ফলারের আঘাতে পিতা-পুত্রকে গুরুতর জখম

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে ফলারের (বস্তা থেকে ধানের নমুনা সংগ্রহের ‘ফলার’ বা স্থানীয় ভাষায় ‘বোমা’ নামে পরিচিত। যা স্টিলের তৈরি ফাপা নল, যার অগ্রভাগ সূঁচালো) আঘাতে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) সকালে ১০ টার দিকে রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪৫) এবং তার ছেলে সাদিক (১৯)। আহত দু’জনকে উদ্ধার করে
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রায়পুর বাজারে ধানহাটে ধান বিক্রি করতে আসেন হানিফা ও তার ছেলে সাদিক। সেখানে ধান কিনছিলো একই এলাকার সাবেক সেনা সদস্য হাসান মন্ডল ও তার ছেলে সাকিব। ধানের বস্তায় প্রতি মনে ১ কেজি করে বেশি দেওয়া হলেও ব্যবসায়ি হাসান ধান ওজন করে এক মনের কম দেখান। এ নিয়ে সাদিক প্রতিবাদ করলে হাসানের ছেলে সাকিব চড়াও হয় এবং তার পেটে ফলার দিয়ে আঘাত করে।

এ সময় পিতা হানিফা ছেলেকে রক্ষা করতে আসলে তাঁকেও ফলার দিয়ে আঘাত করে আহত করে। হামলায় হানিফা ও সাদিকের পেটের ডান পাশে ও হাতে রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সাদিকের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আখতার জানান, আহত পিতা পুত্রকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়