শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় নৌকাডুবিতে প্রাণ গেল দুইজনের

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিসমপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে কয়েকজন আত্মীয় নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিসমপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তারা পাঁচ থেকে ছয়জন মিলে চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছে পূর্বধলা উপজেলার বিসমপুর গ্রামের আসমত আলীর মেয়ে মিম (১২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়