শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অব্যাহত ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী, রাত জেগে পাহারা : ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ মে) দুপুরে ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় চররুহিতা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অব্যাহত ডাকাতির ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন। ডাকাত আতঙ্কে রাত জেগে এখন তারা এলাকায় পাহারা দিচ্ছেন। তারা ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করে। এছাড়া ডাকাতদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারির বাড়ি, আহছান উল্লার বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সর্দার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার ডাকাতির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ডাকাতদল রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ সময় বাঁধ দিতে গেলে ডাকাত দল তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ-সব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে ডাকাতির মামলা হিসেবে না নিয়ে চুরির মামলা হিসেবে গ্রহণ করছে বলেও অভিযোগ তাদের।

এছাড়া, চিহ্নিত কিছু আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ডাকাতদের (আসামি) গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়