শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ভাতিজা'র আঘাতে চাচার মৃত্যু 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজার ঘুষিতে নিয়ামত আলী (৪৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার(৯ জুন) দুপুরে টাকা ধার নিয়ে ভাতিজা এরশাদ আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেই। এসময় ভাতিজা এরশাদের ঘুষি ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলা কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভাতিজার সাথে ইমান আলীর টাকা ধার দেওয়া নেওয়া নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ভাতিজা নিয়ামতকে ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, দুপুর নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে।আমরা পরীক্ষা করে দেখতে পায় হাসাপাতালে আমনার আগেই তিনি মারা গিয়েছিলেন।

কালীগঞ্জ থানার তদন্ত ওসি মনিরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি| মরদেহ আনতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। এখন পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়